ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৫ দুপুর

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর। যুব এশিয়া কাপের এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সোমবার (৮ ডিসেম্বর) সেই আসরের জন্য চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। 

ঘোষিত এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ পাকিস্তান সিরিজে খেলা দেবাশীষ সরকার দেবা বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

 

আরও পড়ুন

এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের সঙ্গে 'বি' গ্রুপে আছে বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা অভিযান শুরু করবে তামিমরা। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।   

 

বাংলাদেশ স্কোয়াড- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই- রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি