ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর

মঞ্চে অশালীন নাচ নেহার, তোপের মুখে গায়িকা

মঞ্চে অশালীন নাচ নেহার, তোপের মুখে গায়িকা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর তার একটি লাইভ স্টেজ পারফরম্যান্সকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন। সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার সময় নেহার অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ একে ‘সাহসী পারফরম্যান্স’ বললেও অনেকে একে ‘অশোভন’ ও ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেহা কক্কর লেপার্ড-প্রিন্টের একটি আঁটসাঁট পোশাকে মঞ্চে গান গাইছেন। পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি একটি পানির বোতল তুলে নেন এবং নিজের শরীরের উপরিভাগে ঢেলে দেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। নেহার এই বিশেষ কোরিওগ্রাফি ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। টিকটক ও ইনস্টাগ্রামে ইতোমধ্যে ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখেছেন।

আরও পড়ুন

নেটদুনিয়ায় সমালোচনার ঝড় এই ঘটনায় নেটনাগরিকদের একাংশ নেহার কঠোর সমালোচনা করছেন। অনেকের মতে, একজন কণ্ঠশিল্পী হিসেবে গানের চেয়ে শরীরী প্রদর্শনীতেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সমালোচকদের একজন লিখেছেন, ‘সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা দুঃখজনক।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন নেহা।’ তবে নেহার ভক্তরা বরাবরের মতোই তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, এটি কেবলই মঞ্চের উন্মাদনা এবং আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অংশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না: নুরুল হক

সুষ্ঠুভাবে যাকাত বিতরণ করলে ১০ বছরের মধ্যে দারিদ্র্য দূর করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

আসন্ন সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি চিকিৎসকদের

শরিয়তের দৃষ্টিতে দুনিয়াপ্রীতির মাপকাঠি

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা