ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল

গাজা যুদ্ধ : ৮৫ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক চিকিৎসা প্রদান

গাজা যুদ্ধ : ৮৫ হাজার ইসরায়েলি সেনাকে মানসিক চিকিৎসা প্রদান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানসিক রোগের চিকিৎসা নেয়া ইসরাইলি সেনার সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপ-প্রধান তামার শিমোনি জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর প্রায় ৬২ হাজার সেনার মানসিক রোগের চিকিৎসা দেয়া হয়েছে। এখন এ সংখ্যা বেড়ে প্রায় ৮৫ হাজারে পৌঁছেছে, যাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন তিনি। 

শিমোনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার সঙ্গে সম্পর্কিত এক-তৃতীয়াংশ ইসরাইলি সেনা মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, একজন থেরাপিস্ট এখন ৭৫০ জন রোগীর চিকিৎসা করেন, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। যার ফলে দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন রোগী কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। নভেম্বরে সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ ইসরাইলে ‘ব্যাপক মানসিক সংকট’ সম্পর্কে সতর্ক করে বলেছে, প্রায় দুই মিলিয়ন মানুষের মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন, যার মধ্যে বিপুল সংখ্যক সেনাও রয়েছে।

আরও পড়ুন

ইসরাইলি গণমাধ্যম সামরিক বাহিনীর মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির খবরও জানিয়েছে। গত সপ্তাহে মানসিক চাপে আত্মহত্যা করেন এক সেনা। অক্টোবরে প্রকাশিত ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে, সেনাবাহিনী ১৮ মাসে ২৭৯টি আত্মহত্যার চেষ্টা রেকর্ড করেছে, যার মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় ৭০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খবর : আনাদোলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের