ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ দুপুর

বগুড়া শহরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালালো আসামি

বগুড়া শহরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালালো আসামি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বাবর আলী (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক আসামি। আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত আছেন।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন স্থানীয়দের অভিযোগ পেয়ে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় গিয়ে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। তার নিতম্বসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট আছে।

আরও পড়ুন

এটিএসআই বাবর আলী ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে গ্রেফতার করতে গেলে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তিনি আরও জানান, ছুরিকাঘাতের পর তার রক্তক্ষরণ হচ্ছিল। তার অস্ত্রোপচার করা হয়েছে। তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তার অবস্থা শংকামুক্ত বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী