ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর

সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বাজারগুলোতে বিভিন্ন শীতকালীন সবজির দাম নিম্নমুখী হলেও বেগুন ও পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিদিন মূল্য বাড়ছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রতি কেজি বেগুন ৮০ টাকা এবং পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অথচ গতকাল শুক্রবার প্রতি কেজি বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা এবং পেঁয়াজ ৮০ টাকা (নতুন), ১২০ (পুরাতন) টাকা কেজি দরে বিক্রি হলেও একদিনের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুন ৮০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে নতুন ১২০ টাকা এবং পুরাতন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ বড় বাজারের আড়তদার সালাম বলেন, পেঁয়াজের সংকটের কারণে দাম বাড়ছে দাম আরও বাড়বে বলেও জানান তিনি। এছাড়া একই সাথে বাজারে আসা নতুন পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন

হঠাৎ করে পুরাতন এবং নতুন পেঁয়াজের মূল্য বৃদ্ধির কোন কারণ জানতে পারেনি ব্যবহারকারীরা তাদের মতে আমদানি যথেষ্ট থাকলেও ব্যবসায়ীদের কারসাজিতে এর মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান ক্রেতা বিক্রেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল