ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০১:৩০ দুপুর

ভৈরবে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ১৫

ভৈরবে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ১৫

কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন।

গতকাল ( ০৪ ডিসেম্বর ) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁনপুর চরপাড়া এলাকার মেঘনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দগ্ধ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের দোকানি জহির মিয়া সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। কিন্তু ভুলবশত তিনি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ করেননি। ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ দোকানের ভেতর গ্যাস জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা আগুনের কবলে পড়েন।

দগ্ধরা হলেন—হারুন মিয়া (৪০), সোহাগ মিয়া (১০), ওয়াসিবুল (১০), সামিউল (৯), আল আমিন (৮), শুভ (৮), নিরব (১৫), রাহাত (১২), ফাহিম (১০), আমিন (১০), হেকিম মিয়া (৫৫), সেরাজুল (১০), ছিদ্দিক মিয়া (৫৮), মোর্শিদ মিয়া (৫৫) ও নাছির মিয়া (৪০)।

আরও পড়ুন

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, হাসপাতালে আনা ১৫ জনের মধ্যে হারুন মিয়ার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকিদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দের বদলে রাস্তার দিকে আগুনের গোলা ছুটে আসতে দেখি। সিলিন্ডারের গ্যাস থেকেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপান গেলেন ড. ইউনূস