ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া টাঙ্গাইল-২ ( গোপালপুর ভূঞাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকুর বড়ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী। 

আরও পড়ুন

মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।

আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং শান্ত, সুশৃঙ্খল ও গঠনমূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ইরানের ভয়াবহ হামলা

সাক্ষাৎকারের চাপে ক্লান্ত কুড়িগ্রামের কনটেন্ট ক্রিয়েটর তাজু

গাইবান্ধার সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রসালো ও মিষ্টি তরমুজ চেনার উপায়

ওমরাহ শেষে আজ দেশে ফিরবেন নাহিদ ইসলাম 

যুক্তরাষ্ট্রকে ‘ডুমসডের’ নমুনা দেখাল ইরান