ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৩২ দুপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

সংগৃহিত,দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের তীব্রতাও ছিল বেশি। দীর্ঘ গরমের পর গতকাল বুধবার তীব্র শীত এবং বাতাসের তীব্রতায়  মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ কাহিল হয়ে পড়ে। তীব্র শীতের কারণে শ্রমজীবী মানুষ বিপাকে পড়ে।

অনেকে কাজ পান অনেকে কাজ না পেয়ে বাড়ি ফিরে যান। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে গরম কাপড়ের মূল্য বৃদ্ধি পেয়েছে। কাজকর্ম না থাকার কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ গরম কাপড় কিনতে না পেরে সন্তানসহ পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৪ঘন্টায় এ জেলায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত চলতি শীত মৌসুমে এটিই এ জেলায় এবং সারাদেশের  মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় এ জেলায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৫ কিলোমিটার (উত্তর-পশ্চিম হতে) এবং বাতাসের গড় আদ্রতা ছিল ৮১ শতাংশ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

শিগগির ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলিয়া ভাটের চ্যালেঞ্জ

কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি: আমির হামজা

নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত নায়িকা জনা