ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল

ম্যাচ চলাকালে আর্জেন্টাইন কোচের ধূমপান

ম্যাচ চলাকালে আর্জেন্টাইন কোচের ধূমপান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল টুর্নামেন্টে রেসিং ও টাইগারের মধ্যকার তুমুল লড়াই চলাকালে রেসিংয়ের কোচ গুস্তাভো কোস্তাস ডাগআউটে দাঁড়িয়ে স্নায়ুচাপের সঙ্গে যুদ্ধ করছিলেন। কিন্তু তিনি মাথা ঠান্ডা করতে যা করলেন, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। 

রেসিং ও টাইগারের সেমিফাইনালে ওঠার লড়াই যখন গোলশূন্য থাকায় পেনাল্টিতে গড়ায়, তখন উত্তেজনা ছিল তুঙ্গে। সেই সময়ে কোচ কোস্তাস টেনশন কমাতে ধূমপান করেন। কোচ কোস্তাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। অবশ্য তিনি লুকিয়ে ধূমপান করার চেষ্টা করেছিলেন। তিনি বেঞ্চে গিয়ে বসে সহকারী কোচকে তার সামনে দাঁড়াতে বলেন, যেন আড়ালে ধূমপান করতে পারেন।

আরও পড়ুন

 কিন্তু ক্যামেরা ঠিকই তাকে খুঁজে পেয়েছে। ভিডিও ফুটেজে তাকে ধুমপান করতে দেখা গেছে। ম্যাচ শেষে কোস্তাস উচ্ছ্বাসে ভেসেছেন, কারণ তার দল জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এখন দেখার অপেক্ষা, তাদের কোচের জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে কোনো শাস্তির ঘোষণা আসছে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

হবিগঞ্জে লাইনচ্যুত বগি থেকে বালতিতে করে তেল নেওয়ার হিড়িক

দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা সামনাসামনি স্বীকার করেছিলেন রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা