ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১০ দুপুর

বিরল দুর্ভাগ্যের রেকর্ড গড়ল ভারত!

বিরল দুর্ভাগ্যের রেকর্ড গড়ল ভারত!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের দুর্ভাগ্য যেন শেষই হচ্ছে না। এবার এমন এক দুর্ভাগ্য সঙ্গী হলো ভারতীয় ক্রিকেট দলের। রায়পুরে আজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। আর তাতে টানা ২০টি ওয়ানডেতে টস হারের বিশ্বরেকর্ড গড়ে ভারত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে দীর্ঘ টসে জয়বিহীন থাকার রেকর্ড।

এই ধারার শুরু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচেও টস হেরেছিল ভারত। এরপর দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বহু-দলের টুর্নামেন্ট, প্রতিবারই ভারতের বিপক্ষে গেছে কয়েন। পরিসংখ্যান বলছে, টানা ২০ বার টস হারার সম্ভাবনা মাত্র ১ বার, ১০,৪৮,৫৭৬ বারের মধ্যে। অর্থাৎ ০.০০০০০০৯৫। কিন্তু ভারত সেই অসম্ভবকেই সম্ভব করেছে। এর আগে সবচেয়ে লম্বা টস-হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ১১ ম্যাচ টস হারার ধারায় ছিল তারা। ভারত সেই রেকর্ড প্রায় দ্বিগুণ ব্যবধানে পেছনে ফেলেছে।

আরও পড়ুন

টসের পর ভারত অধিনায়ক কে এল রাহুল হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, টসই আমার জন্য সবচেয়ে চাপের। অনুশীলন করেও লাভ হচ্ছে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ