ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৭ পিএম

সাত কলেজের শিক্ষার্থীদের ‘বৃহৎ’ বিক্ষোভ আজ

ছবি: সংগৃহীত, সাত কলেজের শিক্ষার্থীদের ‘বৃহৎ’ বিক্ষোভ আজ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের অধ্যাদেশ জারির দাবিতে বৃহৎ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করতে তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং খেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখন শুধুই অধ্যাদেশ। ইতোমধ্যে সবাই অবগত আছেন, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় উক্ত অধ্যাদেশের খসড়ার বিষয়ে অনলাইনের মাধ্যমে সব অংশীজনের মতামত নিয়েছেন।

আরও পড়ুন

গত ২০ ও ২১ অক্টোবর এবং গত ১৭ নভেম্বর যথাক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সুশীল সমাজের সঙ্গে মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করার অভিপ্রায়ে তিনটি সভার আয়োজন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো আমাদের চূড়ান্ত মুক্তির সেই অধ্যাদেশের কোনো গতিশীলতা আমাদের চোখে পড়ছে না, সেই সঙ্গে পরিচয় সংকট ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা অনিশ্চয়তার মুখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সব শিক্ষাবর্ষের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী 

ঢাকা-বগুড়া সহ দেশের ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

স্বর্ণের দাম ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা

সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের

আইসল্যান্ডের বিপক্ষে গোল করে মেসির নতুন রেকর্ড