ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর

বগুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি টিম শহরের সেউজগাড়ী পালপাড়া রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পূর্ব বোরাই (কালীতলা) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রশিদ (৩৭) ও একই উপজেলার লতলা পূর্ব পাড়ার অজিত বসাকের ছেলে দাম বসাক (৩০)। গ্রেফতার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী