ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ দুপুর

৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর ফল বাতিল

সংগৃহিত,৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর ফল বাতিল

পরীক্ষায় তালিকাবহির্ভূত অংশগ্রহণের অভিযোগে ৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফল বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রকাশিত ফলে অন্তর্ভুক্ত দুই পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের (বিষয় কোড–০০১) পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়ম ভঙ্গ করে তারা বেআইনিভাবে পরীক্ষায় সুবিধা নেওয়ায় এটি কমিশনের নির্ধারিত বিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। সেজন্য রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১ এর (দুই পরীক্ষার্থীর) পরীক্ষা ও ফল বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে।

আরও পড়ুন

এর আগে গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ