ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ সকাল

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’ তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..., যাদের জন্য স্পেশাল যেটা দেওয়া দরকার-এটার জন্য আমরা প্রস্তুত আছি।’

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ফেরির ধাক্কায় বাস নদীতে: অধিকাংশ যাত্রীই নিখোঁজ বা আটকা পড়ে প্রাণহানি

শাওয়াল মাসে বিয়ের ব্যাপারে ইসলামী শরিয়ত কী বলে?

ব্যবসার বরকত নষ্ট করে যে ৮টি কাজ

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ

ইতিহাসের অন্যতম বড় কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার : চিফ হুইপ