ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৬ রাত

বিশাল সোনার মজুদ পাওয়ার ঘোষণা দিল ইরান

ছবি: সংগৃহীত, ইরানে বিশাল সোনার মজুদ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্কইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত শাদান সোনার খনিতে নতুন একটি গুরুত্বপূর্ণ সোনার শিরা আবিষ্কার হয়েছে। এতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার এএফপি ও ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, নতুন মজুদগুলো ইতোমধ্যে দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। ফার্স এ খনিটিকে ‘ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ খনি’ হিসেবে বর্ণনা করেছে।

নতুন শিরা কাঠামো পাওয়ার ফলে শাদান খনির প্রমাণিত সোনার মজুদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও ইরান তাদের মোট জাতীয় সোনার মজুদের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে না, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সোনা ক্রয় বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

ইরানে বর্তমানে ১৫টি সক্রিয় সোনার খনি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো উত্তর-পশ্চিমাঞ্চলের জারশুরান সোনার খনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়