ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:৫৯ দুপুর

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করলেন বিদেশি প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করলেন বিদেশি প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে জেগে ওঠা চরে নির্মাণ হতে যাচ্ছে সৌরবিদ্যুৎ প্রকল্পের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গতকাল শনিবার দুপুরে পদ্মার চর পরিদর্শন করেছেন সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধিরা।

বিনিয়োগকারী প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে বাংলাদেশ। যা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথকে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন

গতকাল শনিবার দুপুরে পদ্মা নদীর ঈশ্বরদীর বিল বামনী মৌজা এলাকা পরিদর্শন করেছেন তিনটি বিদেশি বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধিরা। তারা হলেন- এশিয়া গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট প্রতিনিধি মোহাম্মদ রুশদী (অস্ট্রেলিয়া), সিন শিন গ্লোবাল লিমিটেডের প্রতিনিধি বাইয়ুঙশিয়ল সিন (কোরিয়া) ও ডি আই এশিয়া কোম্পানি লিমিটেডের প্রতিনিধি জংমিন ইয়ুুন (কোরিয়া)। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সবকিছু অনুকূলে থাকলে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের