ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১৯ দুপুর

কুমিল্লা ইপিজেডে পাওনার পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লা ইপিজেডে পাওনার পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) নাসা গ্রুপের বিরুদ্ধে পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত চাকরি হারানো শ্রমিক।

আজ রবিবার ইপিজেডের ১ ও ২ নম্বর গেইট এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের কারণে গেইট এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা অভিযোগ করেন, নাসা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি কারখানা গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। বাকি তিনটি কারখানা থেকে পর্যায়ক্রমে হাজারো শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, কিন্তু ছাঁটাই শ্রমিকদের সার্বিক চার্জ, আনলিভ, প্রভিডেন্ট ফান্ডসহ কোনো পাওনাই এখনও পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের মতে, কোম্পানি প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে, কিন্তু এখন মাত্র ২৫ শতাংশ পরিশোধের কথা বলা হচ্ছে। এতে বাকি ৭৫ শতাংশ পাওনার ব্যাপারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করেন, সার্বিক চার্জ বাবদ বড় ধরনের অনিয়ম হয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডের চেক ইস্যু করলেও ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

এদিকে বেপজা কর্তৃপক্ষও শ্রমিকদের পাওনা আদায়ে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় অসন্তোষ আরও বাড়ছে। শ্রমিকরা দাবি করেছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া তারা ন্যায্য পাওনা পাবেন না।

নাসা গ্রুপ ও বেপজার পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক