ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ সকাল

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় নিহত ৬

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় ছয়জন নিহত হয়েছে। এরমধ্যে রাজধানী কিয়েভে হামলায় নিহত হয়েছে দুইজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০টি ড্রোন ছুঁড়েছে রাশিয়া। 

কিয়েভের আঞ্চলিক কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, রাজধানীর কিয়েভে দুইজন, এর আশেপাশের অঞ্চলে একজন, দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দুজন এবং দক্ষিণে খেরসন অঞ্চলে হামলায় একজন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ২৯ জন আহত হয়েছেন। এছাড়া কিয়েভের পশ্চিম অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন

হামলার পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা শান্তি চুক্তিতে রাশিয়ার ঘোষিত আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘যখন বিশ্ব একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে। তখন মস্কো কূটনীতি নয়, ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর দেয়।’ খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা