ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ সকাল

জামায়াতের নায়েবে আমির হয়েছেন এ টি এম আজহার

জামায়াতের নায়েবে আমির হয়েছেন এ টি এম আজহার, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।এটিএম আজহারকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি।

অর্থাৎ দলটি নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতের শুরা, নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদ গঠিত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে।এখানে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই এটি এম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে জামায়াত।

আরও পড়ুন

এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন। এতে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী