ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল

বাবরের ব্যাটে চ্যাম্পিয়ন পাকিস্তান

ছবি: সংগৃহীত, বাবরের ব্যাটে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলংকাকে ১১৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান।

শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৩ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানে ইনিংস ‍গুটায় শ্রীলংকা।

বাবরের ব্যাটিং ছিল কিছুটা মন্থর গতির। কিন্তু তিনি কোনো ঝুঁকি না নিয়ে উইকেট আঁকড়ে থেকে লো স্কোরিং ম্যাচটা বের করে আনেন।

আরও পড়ুন

১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটে ৪৬ রানের জুটি গড়ে ওঠে। ২২ বলে ২৩ রান করেন ফারহান। ৩৩ বলে ৩৬ রান করে আউট হন সাইম আইয়ুব। সালমান আগা ১৪ রানে, ফাখর জামান আউট হয়ে যান ৩ রান করে। পরে উসমান খানকে নিয়ে ১৮.৪ ওভারে (৮ বল হাতে রেখে) জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৭ বলে একাই ৫৯ রান করেন কামিল মিশারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন কুশল মেন্ডিস। ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। ২ উইকেট নেন আবারর আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে : ত্রাণমন্ত্রী দুলু

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় আইসক্রিমে কেঁচো ৩০ হাজার টাকা জরিমানা

দেশ ফ্যাসিবাদমুক্ত রাখতে প্রয়োজনে আন্দোলন : হুইপ মাও. রফিকুল ইসলাম খান

আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো : ওবায়দুর রহমান চন্দন

বগুড়ার ধুনটে যমুনা নদীর পাড়ে ঈদ আনন্দ মেলা, মানুষের উপচেপড়া ভিড়