ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর

সারা দেশে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি

সারা দেশে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি

বিজয় দিবস উপলক্ষে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি; সারাদেশে ‘বিজয় মশাল রোড শো’র পর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশে শেষ হবে এই কর্মসূচি।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের মাস উদযাপনের এই কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১ ডিসেম্বর থেকে সারাদেশে ‘বিজয় মশাল রোড শো’ ও আলোচনা সভা চলবে, ১৬ ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে ‘বিজয় মশাল রোড শো’।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কালুরঘাট আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপনের কর্মসূচি।”

তিনি বলেন, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে, একইদিন তা চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছবে। মশাল বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা এবং চব্বিশের একজন জুলাই যোদ্ধা।

“আমরা মনে করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালে হল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার।”

বিএনপি মহাসচিব বলেন, ‘বিজয় মশাল রোড শো’ ও সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন জুলাই যোদ্ধা।”

‘ঢাকায় মহাসমাবেশ’

আরও পড়ুন

এই বিশেষ ‘রোড শো’ উদযাপনের সময় বিভিন্ন বিভাগে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বিস্তারিত তুলে ধরে মির্জা ফখরুল।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, “একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচি। এই পুরো আয়োজনে বিএনপির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’ এই গানটি গাওয়া হবে। দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে।

একই দিন ঢাকার মানিক এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয় মাসের বিজয় মশাল রোড শো।”

‘তারেক রহমানের পোস্ট প্রসঙ্গে’

এদিন সকালে তারেক রহমান তার ফেইসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ উনি নিজে তার ফেইসবুকে পোস্ট দিয়েছেন। এরপরে আর আমার কথা এখানে আলাদা করে কিছু বলার নেই।”

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নু এবং দলের রোড শো কর্মসূচি উদযাপন কমিটির জুবায়ের বাবু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত