চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের বাঘাইড়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর নিউ মার্কেট মাছ বাজার সূত্রে জানা যায়, আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী নামক এলাকায় পদ্মা নদী থেকে নৌকায় করে কড জালে ধরা মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন এরশাদ আলী(৪০) নামে এক জেলে ও তার দল।
আরও পড়ুনপরে মাছটি মেসার্স জুলমত ফিস ট্রেডার্স নামে একটি আড়তে নিলামে কেজি প্রতি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হয়। মেসার্স জুলমত ফিস ট্রেডার্স স্বত্বাধিকারী জুলমত আলী বলেন, আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। জেলের কাছ থেকে কেনার পর এটি বিক্রির জন্য ঢাকার বাজারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন




_medium_1774160822.jpg)


_medium_1774075599.jpg)
_medium_1774077145.jpg)
_medium_1774109895.jpg)