ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:৫৫ দুপুর

একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ : আবু হানিফ

একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ : আবু হানিফ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ীতে দলের জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ’র কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. আবু হানিফ। কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং জেলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ইলিয়স মিয়া, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মাসুদ, রাকিবুল ইসলাম, নওগাঁর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী অধিকার পরিষদ নেত্রী সাদিয়া হক, বগুড়া সদর উপজেলার সভাপতি ইসরাফিল আলম, মিনহাজুল ইসলাম মুন্না, মিজানুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মাসুম রহমান প্রমুখ।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোন দলের সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা হয়নি। তাই বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কে জিতবে কে হারবে তা ঠিক করবে দেশের জনগণ। যে দল জনগণের চাহিদা ও আকাঙ্খা ধারণ করবে, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে আগামী নির্বাচনে জনগণ তাদেরকেই বেছে নিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ডে আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা