ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাউরিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন- নয়া (৪০), বালা (৩৫) ও সুবর্ণা (৪২)।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাউরিয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে দিলিপ চন্দ্র বর্মণ (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিলিপ চন্দ্রের বাবা ফাজেন চন্দ্র বর্মণ ছেলে হত্যার অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় আজ শনিবার (২৯ নভেম্বর) হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা জানান, এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ