ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

ছবি: সংগৃহীত, প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. ইউনুস দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান। তিনি তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য-অবস্থার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছেন।

বিবৃতিতে ড. ইউনুস বলেন, গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক অনুপ্রেরণার প্রতীক; তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার এই সৌজন্যমূলক ও মানবিক উদ্যোগের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ