ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর

লন্ডনে চিকিৎসাধীন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

বিনোদন ডেস্কঃ  ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার প্রয়োজনেই তিনি গত ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
 
বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথায় যে জড়তা ছিল, তা প্রায় কেটে গেছে।
চিকিৎসা নিয়ে লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’
বর্তমানে ইলিয়াস কাঞ্চন মেডিসিন কোর্সে আছেন। এই কোর্স শেষ হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন চিকিৎসকরা।
 
 
তিনি কবে দেশে ফিরতে পারবেন– এ বিষয়ে লিটন এরশাদ জানান, নতুন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চিকিৎসা কতটা অগ্রসর হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে। সেই অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা