ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:০৫ দুপুর

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০, ছবি : দৈনিক করতোয়া

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের অধীনে সরাপপুর গ্রামের প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একটি পক্ষ পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন বাধা দেয়।

এসময় দুই পক্ষের মধ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও নজরুল ইসলামকে (৪৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ

নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল