ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫ ০১:৩২ এএম

আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ বাটলারের

ছবি: সংগৃহীত, আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ বাটলারের

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝরালেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ম্যাচের দায় সম্পূর্ণ নিজের বলে মেনে নিলেও দলের ভেতরে-বাইরে ‘উস্কানি’ ও ‘অসহযোগিতা’ নিয়ে কঠোর মন্তব্য করেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে এক যুগ পর প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে প্রথমার্ধেই বিপরীত ধারার একটি গোল হজম করে ছন্দ হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই ব্যবধানই হার নির্ধারণ করে।

ম্যাচ শেষে বাটলার বলেন, “দল নির্বাচন থেকে ফল সব কিছুর দায় আমার। কিন্তু ক্যাম্পের ভেতরে-বাইরে কিছু মানুষের নেতিবাচক প্রভাব তরুণদের এগিয়ে আসা কঠিন করে তুলছে।”

আরও পড়ুন

গোল হজমের সময় রূপনা ও ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে তিনি জানান, এই অবস্থায়ও কাউকে আলাদা দোষ দিতে চান না। বাংলাদেশের সাম্প্রতিক ছন্দপতন সম্পর্কে তিনি আরও বলেন,
“বাইরের কিছু ব্যক্তি দলকে বিঘ্নিত করছে। যারা এসব জানেন, এখানে বসে থাকা কয়েকজন সাংবাদিকও জানেন।” বাটলার জানিয়ে দেন ফেডারেশন নতুন কোচ চাইলে তিনি আপত্তি করবেন না, প্রয়োজনে কালই ইংল্যান্ড ফিরে যেতে প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত