ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:১৮ পিএম

আবারও ইনজুরিতে নেইমার!

আবারও ইনজুরিতে নেইমার!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হ্যামস্টিং ইনজুরি থেকে মাঠে ফিরে নিয়মিত একাদশেও খেলছিলেন ধারাবাহিকভাবে তিন ম্যাচ। কিন্তু নতুন করে ব্যথার কারণে সোমবারের (২৪ নভেম্বর) ম্যাচে আবারও মাঠের বাইরে চলে যেতে হয় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

চলতি জানুয়ারিতে নতুন শুরুর স্বপ্ন নিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার।  এর আগে প্রায় দেড় বছর ধরে ভয়াবহ এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি, যার ফলে তার সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাব আল হিলাল। কিন্তু এরপর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন আশানুরূপ হয়নি। সান্তোসের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে করেছেন সাত গোল ও তিন অ্যাসিস্ট, যা নেইমারের নামের সঙ্গে বেশ বেমানান। তাছাড়া বারবার ইনজুরির বাধাতো আছেই।  তাই জাতীয় দলে ফেরাটাও পিছিয়ে যাচ্ছে বারবার।

সামনে মার্চে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক বিরতি, এরপরই পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপ আসরের।বিশ্বকাপের মঞ্চে থাকার জন্য নিজেকে প্রমাণ করার কাজটা যেন কঠিন হয়ে যাচ্ছে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার জন্য। পুরো সপ্তাহজুড়ে হাঁটুতে অস্বস্তি অনুভব করায় ইন্টারনাসিওনালের বিপক্ষে ম্যাচে খেলেননি নেইমার, এমন খবর জানিয়েছিল বিইন স্পোর্টস। 

আরও পড়ুন

নেইমারবিহীন ম্যাচটি ১-১ ড্র করার পরেই সান্তোস কোচ ভইভোডা জানান, পরের ম্যাচে নেইমারকে ফেরানোর পরিকল্পনা আছে। তিনি বলেন, স্পোর্টের বিপক্ষে ম্যাচে তাকে রাখার পরিকল্পনা রয়েছে। আমার তার সঙ্গে কথা বলতে হবে। শারীরিকভাবে নিজের অবস্থা সে সবচেয়ে ভালো বোঝে এবং তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে তার প্রতিজ্ঞা হলো মাঠে থাকা, সে সবসময় খেলতে চায়। মিরাসোল ম্যাচের আগেই হাঁটুতে ব্যথা অনুভব করে। খেলার সময়ও ব্যথা ছিল। পরের দিন ব্যথা আরও বেড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত