ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর

হিলি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে কুপিজেসিক ইনজেকশন উদ্ধার

হিলি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে কুপিজেসিক ইনজেকশন উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন আটক করেছে হিলি মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা।

গতকাল সোমবার উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসামিদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে এসব ভারতীয় কুপজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি’র টহল সদস্যরা। এসময় টহল বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যায় বলে জানায়  বিজিবি।

বিষয়টি জয়পুরহাট ব্যাটালিয়ান ২০ বিজিবি’র পক্ষ থেকে প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি’র) আওতাধীন হিলি সীমান্তের মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি টহলদল উপজেলার সাঁওতালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তিন জন ব্যক্তিকে দেখতে পায়।

আরও পড়ুন

এসময় টহল বিজিবি সদস্যরা ধাওয়া করলে তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান