ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর

নাটোরের বড়াইগ্রামে জাল নোট ছড়ানোর অভিযোগে আটক ২

নাটোরের বড়াইগ্রামে জাল নোট ছড়ানোর অভিযোগে আটক ২, প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জালনোট ছড়ানোর অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বামিহালী বাজার ও হারোয়ার রহিমের মোড়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত শফিকুল বনপাড়া পৌরসভার হারোয়া গ্রামের রহিম মোল্লার ছেলে ও মুদির দোকানি এবং ফারুখ হোসেন বাহিমালি গ্রামের বয়েত বাহাদুরের ছেলে। আটককৃত শফিকুল জিজ্ঞাসাবাদে জাল টাকা ছড়ানোর বিষয়টি স্বীকার করেছে।

আরও পড়ুন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন জানান, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  মামলা দায়ের প্রক্রিয়াধীন। তাদের জেলহাজতে প্রেরণ করা হবে। জাল নোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের