ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর

রাইজিং স্টার্স ফাইনাল

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কাতারের দোহায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে নাটকীয় সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৯৪ রান করে ভারত। 

খেলা গড়ায় সুপার ওভারে। শ্বাসরুদ্বকর সেই সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আজ ফাইনালে খেলছে ভারতের সঙ্গে।

অন্যদিকে পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

আরও পড়ুন

ফাইনাল ম্যাচে বাংলাদেশ একাদশ: জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল ও আব্দুল গাফফার।

পাকিস্তান: মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘোরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ,  আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত