পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ফরিদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত দুষ্কৃতকারীদের অভিযুক্ত করা হয়।
আরও পড়ুনফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আজম জানান, উপজেলা বিএনপির কার্যালয়ে হামলায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।
মন্তব্য করুন








_medium_1774092551.jpg)
_medium_1774153444.jpg)