ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০২:৪৯ দুপুর

সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ভূমিকম্পে সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার কাঁপলো ঢাকা

ঢাকায় সাড়ে ৩১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে আহত-নিহতের ঘটনা ঘটেছে। কিছু ভবন হেলে পড়েছে, আবার কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পরপর দুবার ঢাকায় ভূকম্পন অনুভূত হয়।

আরও পড়ুন

 
সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর মধ্যে একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।
 
এদিন সকালেও ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূ-কম্পন অনভূত হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার (২১ নভেম্বর) হওয়া কম্পনের আফটার শক বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির।
 
তিনি জানান, আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। এটি শুক্রবারের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক।
 
 
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েকশো মানুষ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী