ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর

দল হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল

দল হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল

জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মিছিলে ‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’-এমন বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছে দলটির হাজারো নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

এনসিপি ছাড়াও গণমিছিলে অংশ নেয় জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপি নেতারা।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরীফুল ইসলাম আদীব বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির এই গণমিছিল। তিনি বলেন, ‘আমরা চাই সরকার এই বিচারপ্রক্রিয়া দ্রুত করুক।’

এদিকে এনসিপির গণমিছিল শুরু হলে কাজী নজরুল ইসলাম এভিনিউর বাংলামোটর ও কাওরান বাজার অংশে যানযট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী