ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো। এমনকি এশিয়ান কাপের দরজাও খুলতে পারছে না লম্বা সময় ধরে। তবে কদিন আগে ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে ১-০ গোলে হারানোয় দেশের ফুটবলে আনন্দের সময়ে কাটছে। আগামী বছরটা বিশ্বকাপের। বছরের শুরুতেই ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে মিলে প্রতিবারই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে ফিফা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ঢাকায় ১৪ জানুয়ারি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ফুটবলপ্রেমীরা। যদিও ট্রফি ঢাকার কোথায় প্রদর্শন করা হবে তা এখনো ঠিক হয়নি।আজকের পত্রিকাকে আজ ফাহাদ করিম বলেন, ‘ইনশা আল্লাহ জানুয়ারিতে ঢাকায় আসবে বিশ্বকাপ ট্রফি।’

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করানো হবে। ২০২২ বিশ্বকাপের আগেও জুনে ঢাকায় আনা হয়েছিল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ৩৬ ঘণ্টার সেই সফরে ট্রফি নিয়ে ছিল নানান আয়োজন। হয়েছিল কনসার্টও। ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় এসেছিল বিশ্বকাপ ট্রফি।

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারও।আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে খেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান