ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০১:৫৬ দুপুর

‘মেয়েদের জীবনের থেকে ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

বিনোদন ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক ভূমিকম্পের তীব্রতায় সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত রাস্তায় নেমে আসেন রাজধানীবাসী। এই কম্পনে আতঙ্কগ্রহস্ত হয়ে পড়েন দেশের তারকারাও।

সামাজিকমাধ্যমে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছেন অনেকেই। তবে ব্যতিক্রম বার্তা দিয়েছেন আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। একটি পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে, একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ হ্যাশট্যাগ দিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

মূলত ভূমিকম্পের সময় কী করবেন বুঝে না উঠে অনেকেই বাসা থেকে বের হয়ে খোলা রাস্তা কিংবা মাঠে চলে যান। কিন্তু সবকিছু দ্রুত করতে গিয়ে অনেক মেয়েই ওড়না নিতে পারে না। যা নিয়ে মানুষের মাঝে কানাঘুষা চলে। তবে সবার আগে জীবন- এমনটাই বুঝাতে চেয়েছেন চমক। 

আরও পড়ুন

তবে চমকের পোস্টটি নিয়ে সামাজিকমাধ্যমে বেশ চর্চা চলছে। অনেক নারী এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। বলা যায়, দুটো শিবিরে বিভিক্ত হয়ে মন্তব্য করছেন তারা। অনেকেই চমকের এই ভাবনার সঙ্গে একমত। আবার কারও কারও পরামর্শ- অনেকের কাছে সম্মান আগে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ডে আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

তিন জেলায় সড়কে ঝরলো ১৯ প্রাণ