ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

জনগণের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সক্ষমতা বাড়াচ্ছে ডিএমপি: কমিশনার

সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ. মো. সাজ্জাত আলী

জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সক্ষমতা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেন।

শেখ সাজ্জাত আলী বলেন, সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। ফেসবুক পেজ, ইমেইল এবং ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন

‎ডিএমপি কমিশনার আরও বলেন, ‘‎ডিবির সাইবার সাপোর্ট সেন্টারে নারী ও কিশোরদের সুরক্ষা অগ্রাধিকার দেওয়া হবে। সামাজিক মাধ্যমে নারী ও কিশোরদের ওপর হয়রানি নিয়ে সাইবার সাপোর্ট সেন্টার বিশেষভাবে তাদের সুরক্ষায় কাজ করবে। হয়রানির শিকার হলে যাতে দ্রুত সাপোর্ট পায় এটাই আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। পাশাপাশি, বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি, অনলাইন গ্যাম্বেলিং এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে।’

‎‎এছাড়াও, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক সক্ষমতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশ সেবা নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী