ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৮:৪০ সকাল

নোয়াখালীতে এনসিপির যুবশক্তির ৪১ সদস্যের কমিটি থেকে ৩০ জনের পদত্যাগ

নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে গণপদত্যাগের ঘটনা ঘটেছে। ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটির ৩০ জন সদস্যই একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৩০ জনের সম্মিলিত পদত্যাগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

পদত্যাগকারীরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ (জুলাই আহত যোদ্ধা), মো. শাহরিয়ার খান, মনি আক্তার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জহির আহমেদ আবির, যুগ্ম সদস্য সচিব তামিম উদ্দিন (শহীদ পরিবার), মেহেদি হাসান অপু, রেহান উদ্দিন অঞ্জন, মোহাম্মদ সজিব, নাহিদা সুলতানা, মোহাম্মদ হোসাইনুল সিয়াম, রাহাত আরাফাত সাব্বির, মোহাম্মদ শাকিল উদ্দিন (জুলাই আহত যোদ্ধা), সিনিয়র সংগঠক আবুল ফারাহ রাজু, সংগঠক সাইফুল ইসলাম তুহিন, জুয়েল উদ্দিন হেলাল, শাহাদাত হোসেন শিপন, আবদুল্লাহ আল নোমান, তাওফিক বিন কাশেমি, মো. জমির উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, জিল্লুর রহমান, রিতা বিনতে আলমগীর, মোহাম্মদ মোজাহিদ, আশিকুর রহমান, ইয়াছিন আরাফাত তুষার, আবরাম হোসেন, মাজহারুল ইসলাম ফাহাদ, মাহবুবুর রহমান ভূঁইয়া ও আদনান হাবিব করিম।

সম্মিলিত পদত্যাগপত্রে পদত্যাগকারীরা উল্লেখ করেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় যথাযথ স্বচ্ছতা ও ন্যায্যতার প্রতিফলন ঘটেনি। ত্যাগী, পরিশ্রমী ও মাঠের পরীক্ষিত নেতৃত্ব মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক অবদান যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি এবং বর্তমান কাঠামোর আওতায় জেলার সংগঠনকে শক্তিশালী করা তাদের পক্ষে কার্যকরভাবে সম্ভব নয়।

 

তারা আরও উল্লেখ করেন, দলের প্রতি তাদের দায়িত্ববোধ, নৈতিকতা এবং নোয়াখালীর সংগঠনের প্রতি আন্তরিকতার জায়গা থেকে তারা সম্মিলিতভাবে নোয়াখালী জেলা কমিটির সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের এই সম্মিলিত পদত্যাগপত্র গ্রহণ করে নোয়াখালী জেলা কমিটি থেকে অব্যাহতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন

একাধিক পদত্যাগকারী জানান, সংগঠনের প্রতি অনুগত থাকলেও ন্যায়সঙ্গত মূল্যায়নহীন এই কমিটিতে থাকা তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, ফলে প্রকৃত ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতারা উপেক্ষিত হয়েছেন।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, ‘আমরা ৩০ জনের সম্মিলিত পদত্যাগ পত্র পেয়েছি। এর আগেই আমরা বিষয়টি জেনেছি।’ 

তিনি আরও বলেন, আমাদের দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী