ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫ ১২:২৩ এএম

ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

সংগৃহীত: ছবি, ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পরই সামাজিক মাধ্যমে এ পোস্টে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারেক রহমান।  মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান পোস্টে লেখেন, ‘২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।’

তিনি আরও লেখেন, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।’ 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত