ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

তাসকিন আহমেদ ।

স্পোর্টস ডেস্কঃ আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।
 
 
আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স।
 
ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। 
 
এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।
 
ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।
 
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা