ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ দুপুর

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আজ রবিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে।

আরও পড়ুন

অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ভুয়া ভিডিওটি অপসারণ এবং এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হতে এবং যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে অংশ না নিতে।

মন্ত্রণালয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!