ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত 

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কংক্রিট ঢালাই কাজে ব্যবহৃত মিক্সচার মেশিনবাহী একটি ট্রলির যন্ত্রাংশ খুলে গিয়ে ট্রলিটি উল্টে এর নিচে চাপা পড়ে ট্রলিতে থাকা মনিরুল ইসলাম মংলু (৫৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের মর্দানা নয়াপাড়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শিবগঞ্জ পৌর কারবালা মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সড়কে চলাচলকারী ছোট যানবাহনকে ওভারটেক করার সময় ট্রলিটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ট্রলিতে থাকা শ্রমিক মংলু ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল

হাদিকে হত্যাচেষ্টা : মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে

সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক