ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫০ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈগাড়ী খানকা শরিফের পাশ থেকে ৩৯পিস ইয়াবাসহ মাহমুদ ওরফে পাড্ডু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মাহমুদ ওরফে পাড্ডু রংপুরের কোতোয়ালী থানার বাবুপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে। সে বর্তমানে নন্দীগ্রাম সদরের কৈগাড়ী সড়ক পাড়া(হুদা ক্যাম্প) এলাকায় বসবাস করে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে নন্দীগ্রাম থানার সদর ইউনিয়নের কৈগাড়ী খানকা শরীফের পশ্চিম পাশে পুরাতন বস্তা সেলাইয়ের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পরে তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত