ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে কিশোর ও যুবক আটক

ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে কিশোর ও যুবক আটক, ছবি: সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একজন কিশোর এবং দুপুর ১টার দিকে একজন যুবককে আটক করা হয়। ডিএমপি’র ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অপর যুবকের বয়স ২২ বছর। ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল। তার হাতে একটি ব্যাগও ছিল। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। তিনি বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

হাতাহাতির জন্য লঘু শাস্তি পেলেন ভালভার্দে ও চুয়ামেনি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি