ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর

বগুড়ায় জাল নোটসহ তিন কিশোর আটক

বগুড়ায় জাল নোটসহ তিন কিশোর আটক

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের দক্ষিল পাশ থেকে জাল টাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত কিশোররা হলো, নবম শ্রেণিতে পড়ুয়া মো: সেলিম (১৬), মো: বিপ্লব (১৬) ও সারজিল আহমেদ (১৬)।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম জানান, ওই তিন কিশোর ওই এলাকায় মোঃ সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করে বিল দেওয়ার সময় ৫০ টাকার নোট দেয়। তবে ওই নোটটি জাল সন্দেহ হলে দোকানী তা আশেপাশের লোকজনকে দেখালে তাদেরও সন্দেহ হয়।

আরও পড়ুন

এ সময় জনতা পুলিশ কে খবর দিলে সদর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় তাদের কাছ থেকে ৫০ টাকার ১৮টি,২০ টাকার ১২টি ও ১০ টাকার ১৮টি নোট উদ্ধার করা হয়। তাদের কাছে কিভাবে নোটগুলো এলো তা জানতে তদন্ত শুরু করেছে ডিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

নতুন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

হবিগঞ্জে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!