ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

দেশের মাটিতে জাতীয় দলের আয়ারল্যান্ড সিরিজ এবং এনসিএল চলার মধ্যেই ব্যস্ত সূচি বাংলাদেশ ‘এ’ দলের। ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ (সাবেক ইমার্জিং এশিয়া কাপ) খেলতে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল আজ (বুধবার) সকালে কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছে।

তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার। তারা হলেন- ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অংকন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে তারা আগামীকাল (বৃহস্পতিবার) দলের সঙ্গে যোগ দিতে কাতারের উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন

 

আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দোহায় অনুষ্ঠিত হবে লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্ট। ৮ দলের এই আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ