ভিডিও সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই সাজা প্রদান করেন।

জানা যায়, উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঋষি পাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে নিপেন চন্দ্র দীর্ঘসময় ধরে মাদক সেবন করে আসছিলো। মাদক সেবন করে সে বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদেরকে নানা ভাবে অত্যাচার করতো।

এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিপেনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, সাজাপ্রাপ্ত নিপেনকে দুপুরের পর নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় ইফতার মেনুতে শত বছরের ঐতিহ্য অমৃতু

দিনাজপুরের বিরলের মিলন পেঁয়াজের বীজ উৎপাদন করে সাড়া ফেলেছেন

ঠাকুরগাঁওয়ে সার ব্যবস্থাপনায় কম খরচে আলুর ফলন বৃদ্ধি

রাজশাহীতে ধানক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

চাঁপাইনবাবগঞ্জে এক মাসে জব্দ ৪৫ ভারতীয় গবাদিপশু

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১