ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ১১:২২ রাত

নওগাঁর পোরশায় ইফতার মেনুতে শত বছরের ঐতিহ্য অমৃতু

নওগাঁর পোরশায় ইফতার মেনুতে শত বছরের ঐতিহ্য অমৃতু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার পোরশা উপজেলায় ইফতারের মেনুতে ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হলো অমৃতু। বছরের অন্যান্য সময় চাহিদা না থাকলেও রমজান মাসে এর চাহিদা ব্যাপক। পোরশায় ইফতারে খেজুর থেকে শুরু করে বুট, পিয়াজু, বেগুনী, জিলাপী, মুড়ি, কলা, সেমাই ইত্যাদি খাবার থাকলেও অমৃতু না থাকলে যেন মন ভরে না ভোজন রসিকদের। অমৃতু’র কদর নারী-পুরুষ ও ছোট-বড় সব বয়সী মানুষদের কাছেই সমান জনপ্রিয়।

উপজেলার সকল বাজার, মোড়ের খাবার হোটেল ও বা রেস্টুরেন্টে পাওয়া যায় অমৃতু। প্রতিটি হোটেলের ভিতরেই রয়েছে অমৃতু তৈরির কারখানা আর বিক্রির ব্যবস্থা। অনেক ক্রেতা দোকানে বসেই স্বাদ নেন আবার অনেকেই প্যাকেটে করে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সবাই মিলে উপভোগ করেন মজাদার এই খাবার। পোরশার খোরশেদ আলম বলেন, রমজানে প্রায় প্রতিদিন তাদের ইফতারে অমৃতু থাকে। এটি ছাড়া ইফতার যেন ভাল লাগেনা।

আরও পড়ুন

উপজেলার সারাইগাছী বাজারের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক শহিদুল ইসলাম জানান, বহুদিন থেকেই তারা অমৃতু তৈরি আর বিক্রি করে আসছেন। নির্ভেজাল উপাদান আর নিজস্ব রেসিপি দিয়ে তৈরি করায় এর স্বাদ এখনও আগের মতোই। তিনি আরও জানান, আটা, ময়দা, মাসকলাইয়ের গুঁড়া, তেল, চিনি, ডালডা ইত্যাদি ব্যবহার করে তৈরি হয় অমৃত্যু। চলতি বছর প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম