ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:১৯ দুপুর

আওয়ামীলীগ প্রতিহতে মাঠে থাকবে ডাকসু -সাদিক কায়েম

আওয়ামীলীগ প্রতিহতে মাঠে থাকবে ডাকসু -সাদিক কায়েম, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আজ (বুধবার) ও আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে থাকার ঘোষণা দিয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)ভিপি সাদিক কায়েম। ডাকসুর এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দলবেঁধে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১২ই নভেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, আজ রাতে ক্যাম্পাসে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাত ৮টায় ডাকসু ভবনের সামনে এই গণজমায়েত শুরু হবে। এর পরপরই রাত ৯টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

তিনি বলেন, আজ রাতের কর্মসূচি ছাড়াও আগামীকাল (বৃহস্পতিবার) ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

পোস্টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দলবেঁধে নেমে আসার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা মামলায় তথ্য অফিসের মাইক অপারেটরসহ গ্রেফতার ২